Home কর্পোরেট অনুষ্ঠিত হলো এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের বার্ষিক বনভোজন

অনুষ্ঠিত হলো এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের বার্ষিক বনভোজন

366
0
এনআরবি
ছবিঃ এনআরবি

আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠিত হলো এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর বার্ষিক বনভোজন ২০২৩।

গত ১৬ফেব্রুয়ারী ২০২৩ গাজীপুরে অবস্থিত প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ এর বহু স্মৃতি বিজড়িত স্থান নুহাশ পল্লীতে সারাদিন ব্যাপি নানা উদ্দিপনার মধ্য দিয়ে এই বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়।

এনআরবি
ছবিঃ এনআরবি

বার্ষিক বনভোজনে উপস্থিত ছিলেন, কোম্পানির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব কিবরিয়া গোলাম মোহামাদ, ভাইস চেয়ারম্যান এম. মাহফুজুর রহমান, ইসি কমিটির চেয়ারম্যান এ. কে. এম. মোস্তাফিজুর রহমান, আইটি কমিটির চেয়ারম্যান আরিফ সিকদার, পরিচালক জনাব মোঃ জামাল উদ্দিন এবং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোঃ শাহ্ জামাল হাওলাদার ও তাদের পরিবারবর্গ।

এনআরবি
ছবিঃ এনআরবি

পাঁচ শতাধিক কর্মী-কর্মকর্তা ও তাদের পরিবারবর্গদের নিয়ে অনুষ্ঠিত এই বনভোজনে বাচ্চাদের ও বড়দের পৃথক খেলাধুলা, র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এনআরবি’র উর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে ড্রাইভার, পিয়নরাও অংশগ্রহণ করেন নানা খেলাধুলায়।

এনআরবি
ছবিঃ এনআরবি

খেলাধুলা এবং র‌্যাফেল ড্র তে বিজয়ী সকলদের আকর্ষনীয় পুরস্কার বিতরণ করা হয়। এর পরপরই ছিলো নানা রকমের মুখরোচক খাবারের সমাহার। যে যত খুশি মনের আনন্দ নিয়ে খাবার উপভোগ করেছে যা কোম্পানীর নিজস্ব তত্বাবধানে সম্পূর্ণ নিজেদের মত করে তৈরী করা হয়েছিলো।

এনআরবি
ছবিঃ এনআরবি

অনুষ্ঠানে কোম্পানির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব কিবরিয়া গোলাম মোহামাদ তার সংক্ষিপ্ত শুভেচ্ছা বার্তায় জানান –

এনআরবি
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব কিবরিয়া গোলাম মোহামাদ ছবিঃ এনআরবি

এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স শুধু দেশে নয় সারা বিশ্বের বাংলাদেশীদের কাছে বীমা সেবা পৌছে দেয়ার জন্য ইতিমধ্যেই ইতালি, ফ্রান্স, আমেরিকা সহ নানা দেশে তাদের অফিসের কার্যক্রম শুরু করেছে। যা সত্যিই দেশের বীমা শিল্পে এনআরবি বিশেষ অবদান রাখতে যাচ্ছে। তিনি এর জন্য সবাইকে বিশেষ ধন্যবাদ জানান।

এনআরবি
ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোঃ শাহ্ জামাল হাওলাদার। ছবিঃ এনআরবি

শুভেচ্ছা বার্তায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোঃ শাহ্ জামাল হাওলাদার বলেন-

এনআরবি খুব শীঘ্রই এশিয়ার সকল বীমা কোম্পানীর সাথে প্রতিযোগীতা করে সেরা বীমা সেবা প্রতিষ্ঠানে পরিণত হবে। সঠিক পরিকল্পনা ও স্মার্ট সেবার মাধ্যমে সবচেয়ে দ্রুততম সময়ে গ্রাহককে সেবা দিতে পেরেছে যা বীমা শিল্পে বিরল। আগামীতে এনআরবি দেশ সহ বিশ্বের অন্যতম বীমা কোম্পানী হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশা ব্যাক্ত করেন।

বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবং সেই আয়োজনের বিশেষ ও আকর্ষনীয় অংশ ছিলো কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ শাহ্ জামাল হাওলাদারের নিজের কন্ঠে গাওয়া হুমায়ুন আহমেদের জনপ্রিয় গান। যা এই পুরো আয়োজনকে এক বিশেষ আনন্দে  পরিণত করে।

এনআরবি
ছবিঃ এনআরবি

এক উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শেষ হয় এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর বার্ষিক বনভোজন ২০২৩।

–নিউজ ডেস্ক