Home স্বাস্থ্য এক দিনে সর্বোচ্চ ৬৩৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

এক দিনে সর্বোচ্চ ৬৩৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

100
0
এক দিনে সর্বোচ্চ ৬৩৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

চলতি বছরে দেশে এক দিনে সর্বোচ্চ ৬৩৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (১ সেপ্টম্বর) গণমাধ্যমে পাঠানো স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সর্বশেষ ডেঙ্গু পরিস্থিতি নিয়ে এ তথ্য জানানো হয়। এর আগে গত ২৯ সেপ্টেম্বর সর্বোচ্চ ৫২৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল।

সর্বশেষ ডেঙ্গু পরিস্থিতি নিয়ে বলা হয়, গতকাল শুক্রবার সকাল আটটা থেকে আজ শনিবার সকাল আটটা পর্যন্ত ঢাকায় ৫১৮ জন এবং সারা দেশে ১১৭ জন এ রোগে আক্রান্ত হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ৫৬ জনের মৃত্যু হয়েছে।’

উল্লেখ্য, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ২ হাজার ১৫৮ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ১ হাজার ৬৫৮ জন। আর দেশের বিভিন্ন সরকারি জেলা হাসপাতাল ও মেডিক্যাল কলেজ হাসপাতালে ৫০০ জন চিকিৎসা নিচ্ছে।

সূত্রঃ ইত্তেফাক