Home আমার ঢাকা ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩০৭

২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩০৭

411
0
পুলিশের
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ৩০৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে ৭৬ জন রাজনীতিক।

রোববার (১১ ডিসেম্বর) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপির উপ-কমিশনার (ডিসি) মো. ওমর ফারুক হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যে তাদের আদালতে হাজির করা হয়েছে।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ২০ নভেম্বর ঢাকার সিএমএম আদালত এলাকায় পুলিশ হেফাজত থেকে দণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়া ব্যক্তিদের ধরতে এবং বিজয় দিবস, বড়দিন ও থার্টিফার্স্ট নাইট উদযাপন নির্বিঘ্ন করার লক্ষ্যে এ বিশেষ অভিযান চালানো হচ্ছে।

১৫ ডিসেম্বর পর্যন্ত তা অব্যাহত থাকবে। অভিযানে পুলিশের সঙ্গে সরকারের অন্যান্য সংস্থাগুলোও কাজ করছে।