Home বাংলাদেশ মিরসরাইয়ে ঈশান ক্লাবের ঈদ উপহার বিতরণ

মিরসরাইয়ে ঈশান ক্লাবের ঈদ উপহার বিতরণ

169
0

পবিত্র মাহে রমজান উপলক্ষে মিরসরাইয়ের সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন পশ্চিম অলিনগরের ঈশান ক্লাবের আয়োজনে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (২৯ এপ্রিল) বিকেলে উপজেলার করেরহাট ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পশ্চিম অলিনগর চৌধুরী বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে ৮০ জন হতদরিদ্রের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

ঈশান ক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় এবং সংগঠনের সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঈশান ক্লাবের উপদেষ্টা মাস্টার শাহজাহান, খোরশেদ আলম মিঠু, নুরুল আলম, আল আমিন, সাজ্জাদ, আলাউদ্দিন, নুর ইসলাম, মেজবাহ, মঈনুল, সুমন, রিপন, প্রবাসী মেজবাহ, মাষ্টার ফিরোজ আহমেদ, নিশাত, আরাফাত, শহীদ উল্লাহ প্রমুখ।

একই দিন অলিনগর চৌধুরী বাড়ি জামে মসজিদে ২০০ জন মুসল্লীর জন্য ইফতার পার্টির আয়োজন করা হয়।

এছাড়াও ঈশান ক্লাবের উদ্যোগে এবং অলিনগর বিদ্যুৎসাহী নাগরিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মরহুম ইমাম শরীফ ভূইয়ার পরিবারের পক্ষ থেকে ২০ রমজান (২২ এপ্রিল) ১৩০ জন হতদরিদ্রকে ঈদ উপহার বিতরণ করা হয় এবং ২০০ জন মুসল্লীকে ইফতার করানো হয়।

উল্লেখ্য, সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ঈশান ক্লাব প্রতিষ্ঠালগ্ন থেকে ধারাবাহিকভাবে এসব সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।