মিরসরাই উপজেলার ৮ নং দুর্গাপুর ইউনিয়ন বিএনপি নেতা রেদোয়ান ও আনোয়ার হোসেনের বসতঘর ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে ভস্ম হয়ে যায়।
দলের পক্ষে তাদেরকে সান্ত্বনা দিতে ক্ষতিগ্রস্থ বসতভিটা পরিদর্শনে যান জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশান অব বাংলাদেশ-জেটেব কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফখরুল আলম।
এসময় স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। একইদিন তিনি দুর্গাপুর ইউনিয়নের শিকার জর্নাদ্দনপুর গ্রামে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন মানবিক সহায়তা ফাউন্ডেশন (মাসফা) এর উদ্যোগে ঈদ মিলনমেলা ও আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়া বৈরি আবহাওয়া উপেক্ষা করে এলাকাবাসীর সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন এবং দুর্গাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মরহুম আবুল কালাম আজাদের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার পরিবারের সদস্য ও স্থানীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে কবর জিয়ারত করেন।









