Home বাংলাদেশ ফেনীতে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী সায়মন নিহত

ফেনীতে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী সায়মন নিহত

114
0
মিরসরাইয়ের এসএসসি পরীক্ষার্থী সায়মন ছাগলনাইয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত

ফেনীর ছাগলনাইয়া-করেরহাট সড়কে ট্রাক-সিএনজি অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে মিরসরাইয়ের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো ১ জন।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪ টার সময় ছাগলনাইয়া পৌরসভার ৫ নং ওয়ার্ডের পশ্চিম ছাগলনাইয়া হিন্দু বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত এসএসসি পরীক্ষার্থীর নাম তানভীর হোসেন সায়মন (১৫)। সে মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের ২ নং ওয়ার্ডের জয়পুর পূর্ব জোয়ার গ্রামের শফি উল্লাহ মিস্ত্রি বাড়ীর শাহাদাত হোসেন শাহিনের একমাত্র পুত্র। সে করেরহাটের জয়পুর পূর্ব জোয়ার আঙ্কুরের নেছা ওবায়দুল হক উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়।

এসময় আহন হন করেরহাট ইউনিয়নের ১ নং ওয়ার্ডের জয়পুর পূর্ব জোয়ার গ্রামের শুকলাল দের পুত্র রনি দে (২৮)। সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

জানা যায়, নিহত সায়মন ও আহত রনি দে সিএনজি অটোরিক্সাযোগে ছাগলনাইয়া পৌরবাজারে যাচ্ছিল পথিমধ্যে ট্রাক (ফেনী ট- ১১০১৬১) ও সিএনজিঅটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয় তারা। প্রথমে তাদের উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেন। পরবর্তীতে তাদের অবস্থার অবণতি ঘটলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক স্থানান্তর করলে পথিমধ্যে মস্তাননগর এলাকায় পৌঁছলে সায়মনের মুমূর্ষূ অবস্থা দেখে তাকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। অপরজন রণি দে কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

করেরহাট ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মাঈন উদ্দিন সিএনজি অটোরিক্সা দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত হওয়ার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, শনিবার সকাল ৯.৩০ মিনিটে নিহত সায়মনের জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।