Home আমার ঢাকা পহেলা বৈশাখে ঢাকার যেসব সড়ক বন্ধ থাকবে

পহেলা বৈশাখে ঢাকার যেসব সড়ক বন্ধ থাকবে

165
0

পহেলা বৈশাখ উপলক্ষে আগামী বৃহস্পতিবার (১৪ এপ্রিল) ঢাকা মহানগরের বেশ কিছু এলাকায় যান চলাচল বন্ধ থাকবে। এ সময় বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

নগরবাসীর চলাচলের সুবিধার্থে রাজধানীর বাংলামোটর-হোটেল ইন্টারকন্টিনেন্টাল-শাহবাগ-টিএসসি-দোয়েল চত্বর, হোটেল ইন্টারকন্টিনেন্টাল-কাকরাইল-মৎস্য ভবন- প্রেস ক্লাব সংলগ্ন কদম ফোয়ারা, মৎস্য ভবন-শাহবাগ-কাঁটাবন, পলাশী-শহীদ মিনার-দোয়েল চত্বর-হাইকোর্ট ক্রসিং, বকশীবাজার-শহীদ মিনার-টিএসসি, শহীদুল্লাহ হল ক্রসিং-দোয়েল চত্বর ও নীলক্ষেত-টিএসসি এসব রুটে যান চলাচল বন্ধ থাকবে।

এ সময় ভোগান্তি এড়াতে পুলিশের পক্ষ থেকে নগরবাসীকে বিকল্প সড়ক ব্যবহার করতে বলা হয়েছে।

সেগুলো হলো: মিরপুর রোড-সায়েন্সল্যাব-নিউমার্কেট-আজিমপুর-বকশীবাজার-চাঁনখানপুর-গুলিস্তান, রাসেল স্কয়ার-সোনারগাঁও-রেইনবো-মগবাজার-মালিবাগ-রাজমণি-ইউবিএল-গুলিস্তান, মহাখালী-সাতরাস্তা- মগবাজার-কাকরাইল-রাজমণী-ইউবিএল-গুলিস্তান, ফার্মগেট-সোনারগাঁও-বাংলামোটর-মৌচাক-মালিবাগ-খিলগাঁও, ফার্মগেট-সোনারগাঁও-বাংলামোটর-মগবাজার-কাকরাইল চার্চ-রাজমণি-নাইটেঙ্গেল-পল্টন-মতিঝিল, কাঁটাবন-হাতিরপুল-বাংলামোটর, সোনারগাঁও-ফার্মগেট এবং কাঁটাবন, হাতিরপুল-বাংলামোটর-মগবাজার-কাকরাইল-রাজমণি ক্রসিং-গুলিস্তান-মতিঝিল।

সূত্রঃ সময়টিভি