Home বাংলাদেশ ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িক কারাগার ঘোষণা

ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িক কারাগার ঘোষণা

240
0
ঢাকা সেনানিবাসের

ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করেছে সরকার।রবিবার (১২ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হলেও সোমবার (১৩ অক্টোবর) জানানো হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব মো. হাফিজ আল আসাদ।

ঢাকা সেনানিবাসের একটি

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ধারা ৫৪১(১)-এর ক্ষমতাবলে The Prisons Act, 1894 (IX of 1894)-এর ধারা ৩(বি) অনুসারে ঢাকা সেনানিবাসের বাশার রোড-সংলগ্ন উত্তর দিকে অবস্থিত ‌‘এমইএস’ বিল্ডিং নং-৫৪-কে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হলো।

এতে আরও বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই আদেশ জারি করা হলো। এটি অবিলম্বে কার্যকর হবে।

সূত্রঃ খবরের কাগজ