Home বাংলাদেশ ঢাকাসহ সারাদেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকাসহ সারাদেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

359
0
ঢাকাসহ সারাদেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শুক্রবার সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়া অফিসার ফারজানা সুলতানা জানিয়েছেন, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৫।

শুক্রবার (১৬ জুন) বেলা পৌনে ১১টার দিকে কম্পনটি অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, এ ভূমিকম্পের মাত্রা ছিল ৫। উৎপত্তিস্থল সিলেট থেকে ২৩ কিলোমিটার দূরে বাংলাদেশ-ভারত সীমান্তে, যার গভীরতা ছিল ১০ কিলোমিটার।

ফারজানা সুলতানা প্রতিদিনের বাংলাদেশকে জানিয়েছেন, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সিলেটের গোলাপগঞ্জ।

সূত্রঃ প্রতিদিনের বাংলাদেশ