Home অপরাধ ডিবিসির সাংবাদিকের ওপর হামলা;আটক ৭জন

ডিবিসির সাংবাদিকের ওপর হামলা;আটক ৭জন

161
0
ডিবিসির সাংবাদিকের ওপর হামলা;আটক ৭জন
ছবিঃ সংগৃহীত

বেসরকারি টেলিভিশন ডিবিসি নিউজের স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম জুয়েল ও ক্যামেরা পারসন আজাদ আহমেদ সংবাদ সংগ্রহ করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন। এ ঘটনায় মূল অভিযুক্তসহ সাত জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শেরেবাংলা নগর থানা।

মঙ্গলবার (২ আগস্ট) শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) উৎপল বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ডিবিসির রিপোর্টার ও ক্যামেরা পারসনকে মারধরের ঘটনার অভিযোগে ভিক্টর ট্রেডিং করপোরেশনের কাওছার ভুইয়াসহ বেশ কয়েক জনকে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনার বিষয়ে এখন তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। আমরা এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে মামলা দায়ের করা হবে।

ডিবিসির সাংবাদিকের ওপর হামলা;আটক ৭জন
ছবিঃ সংগৃহীত

উল্লেখ্য, রাজধানীর আগারগাঁও তালতলা এলাকায় ভিক্টর ট্রেডিং করপোরেশনের মেডিক্যালের যন্ত্রাংশ কেনাকাটায় অনিয়ম ও দুর্নীতির সংবাদ সংগ্রহের জন্য গেলে মঙ্গলবার দুপুরে তাদের ওপর হামলা চালানো হয়। এ সময় ক্যামেরা ভাঙচুর ও ফুটেজ ডিলেট করে দেয়া হয়।

ওই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী কাওছার ভূঁইয়া ও তার লোকজন এই হামলা চালিয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

আহত সাংবাদিক সাইফুল জুয়েল জানান, সংবাদ সংগ্রহ করতে গেলে প্রথমে ডিবিসির ক্যামেরা পারসন আজাদ আহমেদকে মারধর ও ক্যামেরা ভাঙচুর করে ভিডিও ফুটেজ ডিলিট করে দেয়া হয়। পরে ক্যামেরা ফেরত চাইলে কাওছারের ১০-১২ জন লোক জুয়েল ও আজাদের ওপর এলোপাতাড়ি মারপিট চালায়। এতে তারা দুজনেই মারাত্মক আহত হন।

সাইফুল-জুয়েলের সহকর্মীরা জানান, ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।