Home নাগরিক দুর্ভোগ রাজধানীর বামনারটেক রাস্তা, বাসিন্দাদের বিষফোঁড়া

রাজধানীর বামনারটেক রাস্তা, বাসিন্দাদের বিষফোঁড়া

302
0

দূর্ভোগ ও ভোগান্তির চরম পর্যায়ে দিন কাটাচ্ছেন রাজধানীর ৫৩ নং ওয়ার্ডের বামনারটেকবাসী। উত্তরার পার্শ্ববর্তী কামার পাড়া সংলগ্ন বামনারটেক এর মূল ও শাখা রাস্তা গুলো এলাকার বাসিন্দাদের জন্য যেনো বিষফোঁড়া।

দীর্ঘদিন যাবত ফেসবুকে বামনারটেক নিয়ে বাসিন্দাদের দুঃখ ও ক্ষোভ নিয়ে পোষ্ট করতে দেখা যায়। কিছু অভিযোগ আসে ইনিউজআপ এর কাছে।

সরেজমিনে বামনারটেক পরিদর্শনে গিয়ে হতবাক হতে হয় কারণ উত্তরার পার্শ্ববর্তী এলাকার মূল সড়ক এতোটা ভয়াবহ তা না দেখলে বোঝা যেতো না।

বামনারটেক গিয়ে দেখা যায় পুরো রাস্তাটি কাঁচা, বড় বড় গর্ত , পানি জমে আছে। ভারী বৃষ্টি হলে হাটু পানি এবং ঘটে নানা দূর্ঘটনা। ক্যামেরা দেখ এলাকাবাসী তাদের ক্ষোভ ও ভোগান্তির কথা বলেন।

বামনাটেক এর একজন দীর্ঘদিনের স্থায়ী বাসিন্দা বলেন- “প্রায় ১৫বছর হলো রাস্তার এমন অবস্থা, কত চেয়ারম্যান আসলো গেলো, এখন সিটি কর্পোরেশন তাও এই রাস্তার কোন কাজে কেউ হাত দেয়নি। নির্বাচন হয়,ভোট হয় কিন্তু কেউ আর কাজ করেনি।”

আরেকজন বামনারটেকবাসী বলেন- ইউনিয়ন পরিষদ থাকাকালীন থেকে এখন পর্যন্ত এই রাস্তা এমনই। সিটি কর্পোরেশনে আসার পর মনে করলাম কাজ হবে কিন্তু কোন পদক্ষেপ দেখছি না। এভাবেই এই এলাকার মানুষ বৃষ্টি হলে কোমরপানিতে আসা যাওয়া করে, অনেক দূর্ঘটনাও ঘটেছে। ”

ভিডিও দেখুন-

 

ওয়ার্ড কাউন্সিলর কি বলেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন-

“কাউন্সিলর সাহেবই বা কিরবেন যদি উপর থেকে কাজ না আসে, এ বিষয়ে মেয়র আতিকুল সাহেবের হস্তক্ষেপ প্রয়োজন। এর আগে আনিসুল হক সাহেব অনেক কাজ করে গেছেন কিন্তু আতিকুল সাহেব বা নতুন যে কয়টা ওয়ার্ড হয়েছে সবগুলোর একি অবস্থা, উনি তো কোন কাজ করছেন না”।

হেটেঁ হেঁটে পরিদর্শন করতে গিয়ে প্রতিবেদক নিজেই হাপিয়ে উঠেন, হেঁটে যাওয়াটাও কষ্ট। এরই মধ্যে রাস্তায় একটি সিএনজি গর্তে আটকে যায়। সেদিকে যেতেই একজন ব্যাবসায়ী ক্যামেরা দেখে তার ক্ষোভ প্রকাশ করেন।

ব্যাবসায়ী জানান-

“দেখেন মাল নিয়ে রাস্তার গর্তে সিএনজি, কিসের উন্নয়ন হয়েছে, কোন উন্নয়নই তো দেখিনা, কোন উন্নয়নই নাই, খালি বলেন উন্নয়ন। কাউন্সিলররা এসে দেখে বলে হবে, কবে হবে? হোচ্ছে নাতো। এ পর্যন্ত গর্তে পড়ে অনেকেই গুরুতর আহত হয়েছেন। বাংলাদেশের কোন জায়গায় এতা নিম্ন শ্রেনীর রাস্তা নাই। আমাদের গ্রামের রাস্তাও পাঁকা, আর এই রাস্তায় মানুষ চলাচল করার সময় বিশ্রী ভাষায় গালিগালাজ করে।”

বামনার টেকের রাস্তার বিষয়ে ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব মোঃ নাসির উদ্দিন এর সাথে মোবাইলে কথা হলে তিনি বলেন-

“আমি নিজেও বিপাকে আছি, এই রাস্তা দিয়ে আমিও নিয়মিত যাতায়াত করি। ভোগান্তিতে আমিও
আছি। মাননীয় প্রধানমন্ত্রী ১৮টি ওয়ার্ডের জন্য মোট ৪০২৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন যা ইতিমধ্যে পাশও হয়েছে। তবে করোনার ধাক্কায় অগ্রগতি কিছুটা থেমে গিয়েছিলো। বর্তমানে বামনারটেক এর রাস্তার কাজ বাংলাদেশ সেনাবাহিনীকে দেয়া হয়েছে। যেহেতু এটি ৪লেন এর রাস্তা হবে তাই একটু দেরী হবে। তবে খুব শীঘ্রই জনগণ ভালো ফলভোগ করতে পারবে ।”

আমরা আশা রাখি এই প্রতিবেদন  মেয়র সাহেব এবং কর্তৃপক্ষের নজরে আসবে এবং তারা দ্রুত সমাধানের চেষ্টা করবেন। বামনারটেকবাসীর দূর্ভোগ যেনো দ্রুত শেষ হয় এই প্রত্যাশাই রইলো।

—নিজস্ব প্রতিবেদন