বিজয়ের মাসে শিক্ষার্থীদের কাছে পৌঁছে যাচ্ছে রাজশাহীর চারঘাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহরাব হোসেনের উৎসাহমূলক পত্র। যা সত্যি প্রশংসনীয়।
চারঘাট উপজেলা নির্বাহী অফিসারের উৎসাহমূলক পত্রের প্রথম প্যারায় লেখা রয়েছে-
“ প্রিয় শিক্ষার্থী, কেমন আছো? তুমি নিশ্চয়ই জানো যে, মানব জীবনের সবচেয়ে স্বর্ণালী সময় এই মূহুর্তে অতিবাহিত করছো।জীবন যুদ্ধের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য নিজেকে যথাযথ প্রস্তুত করার জন্য এখনই সবচেয়ে উৎকৃষ্ট সময়। সঠিক জীবন চর্চা, জীবনবোধ এবং সু-অভ্যাসের অনুশীলন নিশ্চিত ভাবেই তোমার ভবিষ্যতকে সঠিক পথে পরিচালিত করবে। সবসময় মনে রাখবে, “সূর্যে র মতো দীপ্তমান হতে হলে প্রথমে তোমাকে সূর্যের মতই পুড়তে হবে।”
এছাড়াও চারঘাট অঞ্চলের মাদক, বাল্যবিবাহ নিয়ে বেশ সুন্দর সুন্দর এবং গুরুত্বপূর্ণ লেখা সহ এই উৎসাহমূলক পত্র চারঘাট এলাকার ঘরে ঘরে পৌছে যাচ্ছে। মোঃ সোহরাব এর এই অভিনব উদ্যোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ প্রশংসা পাচ্ছে।
–নিজস্ব সংবাদ








