সম্প্রতি ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেডের সভাপতি নির্বাচিত হয়েছেন তারিক আবুল আলা।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৯ ডিসেম্বর পূর্বাচল ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেডের ২১তম বার্ষিক সাধারণ সভায় পরিচালনা পর্ষদ ২০২৪ ঘোষণা করা হয়।
এছাড়াও আশরাফ হোসেন (পরিচালক, প্রশাসন ও সেবা বিভাগ), আশফাকুল ইসলাম অর্থ ও হিসাব বিভাগের পরিচালক এবং জিন্নাত-উন-নাহার (সীমা) মহিলা ও শিশু বিষয়ক পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন।

পরিচালনা পর্ষদের অন্য নির্বাচিতরা হলেন- তানিম খান, খন্দকার মোঃ ওয়াহিদ সাদিক শুভ, মোহাম্মদ আসাদুজ্জামান শাওন, মোঃ আব্দুর রউফ, তানভীর মাহমুদ মিশো, মোঃ গোলাম মোর্শেদ রাসেল, মোঃ ইউসুফ আলী চৌধুরী, মাহমুদুর রশীদ মজুমদার ও শাহ আহমদুল কবির।
সূত্রঃ ডেইলী স্টার









