Home ফুটবল বিশ্বকাপ ২০২২ কাতারকে হারিয়ে জয় তুলে নিয়েছে সেনেগাল

কাতারকে হারিয়ে জয় তুলে নিয়েছে সেনেগাল

423
0
কাতার
ছবিঃ আলজাজিরা

নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে জয় তুলে নিয়েছে সেনেগাল। কাতার বিশ্বকাপে এটাই তাদের প্রথম জয়। স্বাগতিক কাতারকে তারা হারিয়েছে ৩-১ গোলে।

সেনেগাল নিজেদের প্রথম ম্যাচে হেরেছিল নেদারল্যান্ডসের কাছে। আর কাতার তাদের প্রথম হারে ইকুয়েডরের বিপক্ষে।

দুদলের হারের ব্যবধানটা ছিল একই- ২-০ গোলে। তাই ম্যাচটি দুদলেরই জন্য ছিল প্রথম জয় ছিনিয়ে নেয়ার সুযোগ।

কিন্তু সুযোগটা কাজে লাগিয়েছে সেনেগাল। নিজেদের দ্বিতীয় ম্যাচে কাতারকে ৩-১ গোলে হারিয়েছে আফ্রিকান দলটি।

সেনেগালের হয়ে গোলটি করেন বি ডিয়া, এফ ডাইডহিউ ও বি ডেং। কাতারের হয়ে একটি গোল শোধ করেন করেন মোহামেদ মুনতারি।

সূত্রঃ প্রতিদিনের বাংলাদেশ