Home ফুটবল বিশ্বকাপ ২০২২ কানাডাকে হারিয়ে জয়ের দেখা পেলো বেলজিয়াম

কানাডাকে হারিয়ে জয়ের দেখা পেলো বেলজিয়াম

115
0
কানাডা-বেলজিয়াম
ছবিঃ সংগৃহীত
মিচি বাতশুয়াইয়ের প্রথমার্ধের গোলে ভর করে গত বুধবার (২৩ নভেম্বর) ৩৬ বছরের মধ্যে প্রথম বিশ্বকাপে অংশ নেওয়া কানাডাকে ১-০ ব্যবধানে জয়ের দেখা পেয়েছে বেলজিয়াম।

কর্নার থেকে তাজন বুকাননের শট ইয়ানিক ক্যারাসকোর হাতে লাগলে খেলার ১১তম মিনিটে পেনাল্টি পায় কানাডা।

বেলজিয়ামের গোলরক্ষক থিবাউট কোর্তোয়া কানাডার আলফোনসো ডেভিসের পেনাল্টি শট রক্ষা করে দলকে উজ্জীবিত করেন।এরপর খেলার ৪৪তম মিনিটে বাতশুয়াই বেলজিয়ামের পক্ষে গোলের সূচনা করেন।

জন হার্ডম্যানের কানাডা আবশ্য আরেকটি শক্তিশালী পেনাল্টি আবেদন করেছিল। তা অবশ্য আমলে নেননি রেফারি। এরপর দ্বিতীয়ার্ধে আধিপত্য বিস্তার করে লাভ হয়নি কানাডার।

বেলজিয়াম রেকর্ড গোলদাতা রোমেলু লুকাকু ছাড়াই মাঠে নেমেছিল। লুকাকু চোটের কারণে মাঠের বাইরে আছেন।

কানাডা আগামী রবিবার ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে। এরপর তারা মরক্কোর মুখোমুখি হবে। ক্রোয়েশিয়ার সঙ্গে ড্র করে বেশ ফুরফুরে মেজাজে আছে মরক্কো।

সূত্রঃ প্রতিদিনের বাংলাদেশ