নারায়ণগঞ্জের কাঁচপুরে মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশার চালকসহ চারজন নিহত হয়েছেন।
সিদ্ধিরগঞ্জ থানা এলাকার কাঁচপুর ব্রিজের পশ্চিম পাশের ঢালে রোববার (৯ অক্টোবর) সকাল ৯টা ২৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে বলে কাঁচপুর হাইওয়ে থানার ওসি নবীর হোসেন জানান।
নিহতরা হলেন- অটোচালক আবু হানিফ (২৫), যাত্রী মামুন (২৫), জামাল মিয়া (৪২) ও অজ্ঞাতনামা এক ব্যক্তি (৩৫)।
ওসি বলেন, মাইক্রোবাস ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি ষংঘর্ষে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। বাকিরা হাসপাতালে মারা যান।
সূত্রঃ ইত্তেফাক










