বীমা : মানুষের জীবন ও সম্পদ সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার জন্য ও সম্ভাব্য বিপদ মোকাবেলা করার হাতিয়ার হিসেবে নির্দিষ্ট প্রিমিয়াম প্রদানের বিনিময়ে অপরপক্ষ কর্তৃক উক্ত নিশ্চয়তা ও ঝুঁকি গ্রহণ এবং ক্ষতিপূরণের অঙ্গীকারকেই বীমা বলে।
বীমা বিবর্তনের ইতিহাস
- বীমা ক্রমবিকাশ লাভ করে ১৪০০ সাল থেকে
- বীমার অগ্রযাত্রা শুরু হয় নৌ বীমার মাধ্যমে
- পৃথিবীতে সর্বপ্রথম নৌ-বীমা ব্যবসায়ের উৎপত্তি হয়। এরপর আসে অগ্নিবীমা ও সবার পরে জীবন বীমা
- ইউরোপীয় বণিকরা প্রথম দিকে সমবায় সংস্থার মাধ্যমে বীমা ব্যবস্থার প্রচলন করেন
- উপমহাদেশে ১৯২৮ সালে The Indian Insurance Companies Act নামে সর্বপ্রথম বীমা আইন প্রণীত হয় (সংশোধিত ও পরিমার্জিত হয় ১৯৩৮ সালে)
- ১ম সুনির্দিষ্ট ও সুসংবদ্ধ বীমা সংগঠন- ASPA (Amicable Society for Perpetual Assurance)
বাংলাদেশে বীমা বিবর্তনের ইতিহাস
- বাংলাদেশে প্রচলিত বর্তমান বীমা আইন- ২০০৯ সালের (পূর্বে ১৯৩৮ সালের বীমা আইন প্রচলিত ছিল)
- বর্তমানে বীমা কোম্পানি- অর্থ মন্ত্রণালয়ের অধীনে (পূর্বে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে ছিল)
- বাংলাদেশে বীমা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ অধ্যাদেশ পাস করা হয়- ২০০৮ সালে
- নবম জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ‘বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন ২০০৯’ পাস হয়
- বীমা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (IRA) – এর পূর্ব নাম ‘বীমা অধিদপ্তর’
- বীমা প্রতিষ্ঠান : ফাস্ট লিজ ইন্টারন্যাশনাল লিঃ-এর বর্তমান নাম- ফাস্ট লিজ ফিন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিঃ
- বাংলাদেশে ৬২টি বীমা কোম্পানি রয়েছে।
এর মধ্যে ২টি সরকারি (জীবন বীমা ও সাধারণ বীমা) ৬০টি বেসরকারি (১টি বিদেশি- আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি)
- বাংলাদেশে জীবন বীমার জন্য শুধু জীবন বীমা কোম্পানি কাজ করে বাকি অন্য সব ধরনের বীমা (অগ্নিবীমা, নৌবীমা, মটরযান বীমা, দুর্ঘটনা বীমা ইত্যাদি)-এর জন্য সাধারণ বীমা কোম্পানি কাজ করে থাকে
- সাধারণ বীমা (জেনারেল ইন্স্যুরেন্স)-এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে- নন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড
- বেসরকারি খাতে বীমা কোম্পানি প্রতিষ্ঠার অনুমতি দেওয়া হয়- ১৯৮৪ সাল থেকে
বীমার অপরিহার্য উপাদান
বীমার প্রকারভেদ
এক নজরে কতিপয় বীমার উৎপত্তিস্থল
| বীমা | উৎপত্তি |
| অগ্নি বীমা | যুক্তরাজ্য |
| বেকার ও স্বাস্থ্যহানি বীমা | যুক্তরাজ্য (১৯১১) |
| রপ্তানি বীমা | যুক্তরাজ্য (১৯১৮) |
| শস্য বীমা | জার্মানি (১৯৪০) |
| ডাক জীবন বীমা | ভারতীয় উপমহাদেশ (১৯৭২) |
| গোষ্ঠী বীমা | যুক্তরাষ্ট্র (১৯১১) |
বিবিধ বীমা
১.দুর্ঘটনা বীমা : আকস্মিক কোন দুর্ঘটনাজনিত ক্ষয়-ক্ষতি বা আর্থিক ক্ষতির বিরুদ্ধে যে বীমা করা হয়।
ক. ব্যক্তিগত দুর্ঘটনা বীমা
খ. সম্পত্তি দুর্ঘটনা বীমা
গ. দায় বীমা
২.পুনঃবীমা : বীমাকারী বা বীমা কোম্পানি তার ঝুঁকি আংশিক পুনঃচুক্তির মাধ্যমে অন্য কোন বীমা কোম্পানির উপর অর্পণ করলে তাকে পুনঃবীমা বলে।
৩.দ্বৈত বীমা : কোন সম্পত্তি বা জীবন একাধিক বীমাকারীর নিকট বীমা করা হলে তাকে দ্বৈত বীমা বলে।
তথ্য সূত্রঃ edpdbd.org







