বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্স (বিএনএ) আয়োজিত সংবাদ সম্মেলনের ব্যানারে ভুল বানানের ছড়াছড়ি দেখা গেছে। এই সংগঠনের চেয়ারম্যান বিএনপি নেতৃতাধীন চারদলীয় জোট সরকারের সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা।
শনিবার (১৫ জানুয়ারি) বিকেলে জাতীয় প্রেসক্লাবের মোহাম্মদ আকরাম খাঁ হল মিলনায়তনে সংবাদ সম্মেলনে আয়োজন করে বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্স। সংবাদ সম্মেলনের ব্যানারে মোট ১০টি বানান ভুল ছিল।
ব্যানারে রাহিম বানান লেখা হয়েছে ‘রাহীম’; জাতির বানান লেখা হয়েছে ‘জাতীর’; উদ্দেশে বানান লেখা হয়েছে ‘উদ্দেশ্যে’; ইংরেজি বানান লেখা হয়েছে ‘ইংরেজী’; গুরুত্বপূর্ণ বানান লেখা হয়েছে ‘গুরুত্বপূর্ন’; অ্যালালেন্স বানান লেখা হয়েছে ‘এল্যায়েন্স’; অষ্টম বানান লেখা হয়েছে ‘অস্টম’; প্রতিষ্ঠা বানান লেখা হয়েছে ‘প্রতীষ্ঠা’; উপলক্ষে বানান লেখা হয়েছে ‘উপলক্ষ্যে’; এছাড়া কোলনের জায়গায় লেখা হয়েছে ‘বিসর্গ’।
এতগুলো ভুল বানানের ব্যানার নিয়ে কিভাবে ব্যারিস্টার নাজমুল হুদার মতো বিজ্ঞলোক সংবাদ সম্মেলন করলো? এই প্রশ্ন সবার মুখে।
সূত্রঃ ইত্তেফাক







