রাজধানীর বনানীর এফ আর টাওয়ারের পাশের ভবন নর্দান বিশ্ববিদ্যালয়ের ১৪ তলা শের টাওয়ারে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফাায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।
সোমবার (২২ মার্চ) সন্ধ্যা পৌনে ৭ টার দিকে আগুন লাগার এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল ইউনিটের ডিউটি অফিসার লিমা খানম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস জানিয়েছে, খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে মোট ৫টি ইউনিট কাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং কী কারণে আগুনের সূত্রপাত, তা জানা যায়নি।
সূত্রঃ মানবকণ্ঠ







