Home গণমাধ্যম সিএনএন’র বিখ্যাত সাংবাদিক ল্যারি কিং আর নেই!

সিএনএন’র বিখ্যাত সাংবাদিক ল্যারি কিং আর নেই!

1020
0
BEVERLY HILLS, CA - AUGUST 01: Larry king attends The Paley Center For Media Presents: A Special Evening With Dionne Warwick: Then Came You at The Paley Center for Media on August 1, 2018 in Beverly Hills, California. (Photo by Alberto E. Rodriguez/Getty Images)

মারা গেলেন মার্কিন গণমাধ্যম সিএনএন’র বিখ্যাত সাংবাদিক ল্যারি কিং। স্থানীয় সময় শনিবার সকালে মৃত্যু হয় বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন তার ছেলে।

করোনা আক্রান্ত হয়ে লস অ্যাঞ্জেলসের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। এ সময় তার বয়স হয়েছিলো ৮৭ বছর।

সিএনএন বলছে, ১৯৮৫ থেকে ২০১০ সাল পর্যন্ত ২৫ বছর ধরে ‘ল্যারি কিং লাইভ’ নামের টিভি অনুষ্ঠানের উপস্থাপনা করেন তিনি। যদিও ৭০ দশক থেকে এই নামে রেডিও শো এর মাধ্যমে বিখ্যাত হন ল্যারি কিং। আলোচিত ছিলেন তার কৌশলগত প্রশ্নের কারণেও।

দীর্ঘ ৬ দশক ধরে সাংবাদিকতা করে আসছিলেন তিনি। ১৯৩৩ সালে নিউইয়র্কে জন্মগ্রহণ করেন এই সাংবাদিক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here