Home গদ্য-পদ্য “বৃষ্টির প্রতিক্ষায়”

“বৃষ্টির প্রতিক্ষায়”

117
0
বৃষ্টির প্রতিক্ষায়

আঁধার আকাশে
এলোমেলো কল্পনা
সোনালি রুপোলী রেখায়
কতশত আলপনা।

গুড়ু গুড়ু গুড়ু
মেঘের ডাক শুরু।
ছটফট পাখিটি ও
ভয়ে নীড় খোঁজে,
পথ যাওয়া লোকটি
রিকশায় ছাউনি তোলে।

উদাসী মন আমার
স্মৃতির জানালা খুলে,
সিক্ত শিহরিত কাঁপন
বৃষ্টির ছোয়া পেলে।
গুড়ু গুড়ু গুড়ু
মেঘের ডাক শুরু।

পত্র পল্লবের পরে
চমকিত বিজলি,
আলো আধারের লুকোচুরি
কত শত আঁকিবুঁকি।

দখিনা হাওয়ার
মাতানো কম্পন বাড়ে,
দুপুর তপ্ত ধূলিকণা
উল্লাসে আরও ওড়ে।

তৃষিত মন আমার
বৃষ্টি জলে জোয়ারে,
বহতা নদী হয়ে
মিলবো যে সাগরে।
গুড়ু গুড়ু গুড়ু
মেঘের ডাক শুরু।

লেখক- জেসমীন আক্তার