চট্টগ্রামের আকবর শাহ এলাকায় পাহাড় কাটার সময় ধসে পড়া মাটির চাপায় ৩জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।
এ ঘটনায় কয়েকজন চাপা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা।
চট্টগ্রাম জেলা প্রশাসনের একটি সূত্র জানিয়েছে, হাসপাতালে একজনের মরদেহ নেয়া হয়েছে। এ ছাড়া ঘটনাস্থলে আরও দুইজনের মরদেহ রয়েছে। ধ্বংসস্তুপের নিচে আরও কয়েকজন চাপা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে।
শুক্রবার (৭ এপ্রিল) বিকালে আকবর শাহ হাউজিংয়ের কাছে বেলতলী ঘোনায় পাহাড় কেটে দেয়াল তৈরির সময় এ দুর্ঘটনা ঘটে। আকবর শাহ থানার ওসি ওয়ালিউদ্দীন আকবর বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্রঃ সময় টিভি







