গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০৯ জন। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪০৯ জন হাসপাতাল ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার হাসপাতালে ৩০৪ জন এবং ঢাকার বাইরে ১০৫ জন ভর্তি হয়েছেন।
বর্তমানে সারা দেশে তিন হাজার ২০৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ঢাকার ৫০টি হাসপাতালে দুই হাজার ১৮২ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে এক হাজার ২৫ জন ভর্তি আছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে শুক্রবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ২৯ হাজার ১০৭ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ১১০ জন মারা গেছেন এবং ২৫ হাজার ৭৯০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
সূত্রঃ কালবেলা








