ক্লাব ৯৪ এর ২য় বর্ষপূর্তি উলক্ষ্যে আজ ১৪তম দিনের “সংস্কৃতি উৎসব ২০২১” অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৭টায় ফেসবুক লাইভে।

সমগ্র বিশ্বের ১৯৯৪ সালের মাধ্যমিক / ও-লেভেল পরীক্ষায় উত্তীর্ণ এক ঝাঁক সক্রিয়, প্রাণবন্ত এবং সামাজিকভাবে দায়বদ্ধ শিক্ষার্থীদের সর্ববৃহৎ এবং সর্বাধিক সদস্য (এখনও পর্যন্ত ২৩,২০০) সম্বলিত একটি ফেইসবুক গ্রুপ। বন্ধুত্বের ভালোবাসার পরিবারের নাম “ক্লাব-৯৪”।

সারোয়ার মোর্শেদ এডমিন, ক্লাব-৯৪

 

২০১৯ সালের ২৯ সেপ্টেম্বর থেকে সারোয়ার মোর্শেদ এর হাত ধরে “বন্ধুত্ব চিরন্তন” এই শ্লোগান নিয়ে ক্লাব ৯৪ এর যাত্রা শুরু হয়। গত ২৯ সেপ্টেম্বর ২০২১ ক্লাব ৯৪ এর ২য় বর্ষপূর্তী আয়োজন শুরু হয়, প্রতিদিন ফেসবুক লাইভে গুণী বন্ধুদের গান, কবিতা,ছড়া এবং নানা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।

তারই ধারাবাহিকতায় আজ রাত ৭.০০ (বাংলাদেশ সময়) বাদ্যযন্ত্র পরিবেশন অনুষ্ঠিত হবে।

 

 

বাদ্যযন্ত্রকার হিসেবে অর্পিতা সূত্রধর, কামনাশীষ চৌধুরী, রেজাউল হক, এবং শান্তনু কুমার দে তাদের সুরের জাদু পরিবেশন করবেন।

 

–নিউজ ডেস্ক