বিএনপির মন্ত্রিসভার সদস্য ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর দীর্ঘ ২০ বছর বিরতি দিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করবেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ বাক্য পাঠ করাবেন।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ইতিমধ্যেই সম্ভাব্য সদস্যদের টেলিফোনে শপথের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এবারের মন্ত্রিসভায় অভিজ্ঞ প্রবীণ নেতাদের পাশাপাশি নতুন প্রজন্মের অনেক দক্ষ মুখকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

আরো পড়ুন- মন্ত্রী-এমপিদের বেতন-ভাতা ও সুবিধা কত?

বিএনপি থেকে মন্ত্রিসভায় ডাক পেয়েছেন যারা: দলের নির্ভরযোগ্য সূত্র এবং মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, শপথের জন্য ডাক পেয়েছেন:

  • মির্জা ফখরুল ইসলাম আলমগীর (মহাসচিব)
  • মির্জা আব্বাস
  • ড. আব্দুল মঈন খান
  • ইকবাল হাসান মাহমুদ টুকু
  • এহসানুল হক মিলন
  • নিতাই রায় চৌধুরী
  • এ্যানী চৌধুরী
  • সুলতান সালাউদ্দিন টুকু
  • জহির উদ্দিন স্বপন
  • অনিন্দ্য ইসলাম অমিত
  • আমিনুল হক
  • আরিফুল হক চৌধুরী
  • মীর শাহ আলম
  • শ্যামা ওবায়েদ
  • মো. আসাদুজ্জামান
  • খন্দকার আবদুল মুক্তাদীর
  • শেখ রবিউল আলম রবি
  • ববি হাজ্জাজ
  • ব্যারিস্টার কায়সার কামাল
  • আমিনুর রশিদ ইয়াছিন
  • ডা. এ জেড এম জাহিদ হোসেন
  • কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ * মিজানুর রহমান মিনু
  • ফারজানা শারমিন পুতুল

শরিক ও জোট নেতাদের অন্তর্ভুক্তি: জাতীয় ঐক্যের অংশ হিসেবে বিএনপি জোটের শরিক দলগুলো থেকেও মন্ত্রিসভায় প্রতিনিধিত্ব থাকছে। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন:

  • নুরুল হক নুর (ভিপি নুর)
  • জোনায়েদ সাকি

শপথ অনুষ্ঠানের বিস্তারিত: আজ বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এই রাজকীয় অনুষ্ঠানে দেশি-বিদেশি প্রায় ১,২০০ অতিথি উপস্থিত থাকবেন। শপথের পর সন্ধ্যায় নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন ও আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানা গেছে।

সূত্রঃ চ্যানেল ২৪