ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ কল্যাণের বিরুদ্ধে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের পক্ষে রায় দিয়েছেন হাইকোর্ট।
এনবিআরের এই দাবির বিরুদ্ধে গ্রামীণ কল্যাণের পক্ষ থেকে যে চ্যালেঞ্জ করা হয়েছিল, তা খারিজ করে দিয়েছে আদালত। ফলে কর পরিশোধের বিষয়ে এনবিআরের অবস্থানই টিকে থাকলো।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো: মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন।
আরো পড়ুন- হতাশ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
আপিল বিভাগে যাচ্ছে গ্রামীণ কল্যাণ
হাইকোর্টের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আপিল বিভাগে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন গ্রামীণ কল্যাণের আইনজীবীরা। সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির আইনজীবী আব্দুল্লাহ আল মামুন জানান, আজকের রায়টি সংক্ষিপ্ত এবং তারা পূর্ণাঙ্গ রায়ের অপেক্ষায় আছেন।
রায়ের কপি হাতে পেলেই আপিল বিভাগে লিভ টু আপিল দায়ের করা হবে বলে জানান তিনি।
ইউনূসের সাথে সম্পর্কের বিষয়ে ব্যাখ্যা
আইনজীবী আব্দুল্লাহ আল মামুন আরও জানান, গ্রামীণ কল্যাণের প্রতিষ্ঠাতা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ২০২৪ সাল থেকে এই প্রতিষ্ঠানের সাথে আর যুক্ত নেই। এমনকি তিনি বর্তমানে গ্রামীণ গ্রুপেরও চেয়ারম্যান পদে নেই বলে স্পষ্ট করেন তিনি।
সূত্র: নয়াদিগন্ত













