যুব জমিয়তের শপথ অনুষ্ঠান ও অভিষেক

“যুব জমিয়তের নেতাকর্মীদের সব ধরনের প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে সময়োপযোগী ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা অর্জন করতে হবে। যেকোনো চ্যালেঞ্জের মুখে প্রজ্ঞা, দৃঢ়তা ও দায়িত্বশীলতার সঙ্গে সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্যে অটল থাকতে হবে। এভাবেই যুব জমিয়ত আগামী দিনের যোগ্য ও আদর্শ নেতৃত্ব তৈরির একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবে।”

শনিবার (২৯ আগস্ট) বিকেলে রাজধানীর তোপখানা রোডস্থ বিএমএ ভবনের ডা. সামছুল হক খান মিলন মিলনায়তনে যুব জমিয়ত বাংলাদেশ আয়োজিত নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি শায়খুল হাদীস মাওলানা আব্দুর রব ইউসুফী।

‘নেতৃত্বকে অলরাউন্ডার ও মডেল হিসেবে গড়ে তুলতে হবে’

যুব জমিয়তের নবনির্বাচিত সভাপতি হাফিজ মাওলানা মুফতী ইসহাক কামালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা চৌধুরী নাসির আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে মাওলানা ইউসুফী বলেন, “যুব জমিয়তের প্রতিটি নেতাকর্মীকে নিজস্ব অভিজ্ঞতা ও দক্ষতা বাড়াতে নিরলস কাজ করতে হবে।

বিজ্ঞ ও অভিজ্ঞ ব্যক্তিদের সান্নিধ্যে গিয়ে প্রশিক্ষণ নিতে হবে। জ্ঞান, নেতৃত্ব, সাংগঠনিক প্রজ্ঞা ও নৈতিক চরিত্রে নিজেদের এমনভাবে প্রস্তুত করতে হবে, যাতে আগামী দিনের নেতৃত্বে প্রত্যেকে একজন ‘অলরাউন্ডার’ হতে পারেন।”

ওহুদ যুদ্ধে হজরত জাবির (রা.)-এর আত্মত্যাগের দৃষ্টান্ত তুলে ধরে তিনি আরও বলেন, “সংগঠন, দ্বীন এবং দেশ-জাতির কল্যাণে আত্মনিবেদনের মানসিকতা তৈরি করতে হবে। নেতৃত্ব কেবল পদ-পদবি নয়; কঠিন সময়ে ত্যাগ ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার নামই নেতৃত্ব। যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের প্রত্যেক নেতাকর্মীকে সমাজের সামনে একেকজন আদর্শ বা ‘মডেল পারসন’ হিসেবে আত্মপ্রকাশ করতে হবে।”

‘হুজুগে না মেতে ভ্যানগার্ড হিসেবে কাজ করার আহ্বান’

বিশেষ অতিথির বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া বলেন, “সাময়িক কোনো হুজুগ বা স্রোতে গা ভাসিয়ে দেওয়া জমিয়তের আদর্শ নয়। যুব জমিয়তকে মূল দলের ভ্যানগার্ড বা অগ্রগামী সেনানি হিসেবে চৌকস ভূমিকা পালন করতে হবে। পদের পেছনে না ছুটে হযরত খালিদ বিন ওয়ালিদ ও মুহাম্মদ বিন কাসিমের মতো নিঃস্বার্থভাবে দ্বীন ও দেশের কাজ করে যেতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন যুব জমিয়তের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মতিউর রহমান গাজীপুরী, মাওলানা শারফুদ্দীন ইয়াহইয়া কাসেমী, হাফিজ মাওলানা তাফহীমুল হক এবং সাবেক সাধারণ সম্পাদক মাওলানা গোলাম মাওলা।

আরো পড়ুন- যুব জমিয়তের নতুন কমিটি: সভাপতি ইসহাক কামাল, সাধারণ সম্পাদক চৌধুরী নাসির

উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ

অভিষেক অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন-

  • যুব জমিয়ত বাংলাদেশের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি মাওলানা সুলাইমান মাদানী
  • সহসভাপতি- মাওলানা কুতুবউদ্দিন, মাওলানা মুসলেহ উদ্দিন, মাওলানা সালমান আহমদ, মাওলানা আবু জাফর, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা মুহাম্মদ আলী, মাওলানা আসাদ উদ্দিন, মাওলানা জিল্লুর রহমান
  • যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা কালিম মাহফুজ, মাওলানা মুকতাদির আহমদ
  • সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান জামিল, মাওলানা ত্বহা হুসাইন, মাওলানা মাইনুদ্দিন মানিক
  • সাংগঠনিক সম্পাদক মাওলানা আতাউর রহমান
  • সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল করিম দিলদার, মাওলানা সিরাজুল ইসলাম
  • প্রচার সম্পাদক মাওলানা শাহিদ হাতিমী
  • সহকারী প্রচার সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম
  • অর্থ সম্পাদক মাওলানা শাহ আখতারুজ্জামান
  • সহকারী অর্থ সম্পাদক মনসুর আহমদ
  • সাহিত্য সম্পাদক মাওলানা আতাউল্লাহ কাসেমী
  • সহকারী সাহিত্য সম্পাদক মাওলানা ইমতিয়াজ
  • প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান মাসরুর
  • সহকারী প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নোমান জালালাবাদী
  • সমাজসেবা সম্পাদক মাওলানা আবুল হাসানাত
  • দপ্তর সম্পাদক মাওলানা রিয়াজুল ইসলাম
  • সহকারী দপ্তর সম্পাদক মাওলানা তৌফিকুর রহমান
  • তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাওলানা মারজানুল বারী সিরাজী
  • সহকারী তথ্য ও প্রযুক্তি সম্পাদক ব্যারিস্টার সালমান খান
  • সহকারী পাঠাগার সম্পাদক মাওলানা তৌহিদুল ইসলাম
  • শ্রম সম্পাদক মাওলানা হেলাল আহমদ নোমানী
  • দাওয়াহ সম্পাদক মাওলানা ইবরাহীম খলিল
  • সহকারী দাওয়াহ সম্পাদক মাওলানা সাইফুর রহমান
  • শিল্প ও বাণিজ্য সম্পাদক মাওলানা কাজী ফাইয়াজ
  • প্রকাশনা সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম
  • সহকারী প্রকাশনা সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ
  • কার্যকরী সদস্য মাওলানা সাদ উদ্দিন আসাদী,মাওলানা নোমান সিদ্দিক, মাওলানা হিলাল আহমদ, মাওলানা ফয়সাল মাসউদ ও মাওলানা সাজিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।