Home রাজনীতি বিএনপি ক্ষমতায় গেলে সংবিধানে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনর্বহাল:...

বিএনপি ক্ষমতায় গেলে সংবিধানে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনর্বহাল: সালাহউদ্দিন আহমেদ

343
0
বিএনপি ক্ষমতায় গেলে সংবিধানে ‘মহান আল্লাহর ওপর

বিএনপি ক্ষমতায় এলে সংবিধানের প্রস্তাবনায় ও রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনর্বহাল করা হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ

শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে যোগ দিয়ে তিনি এই ঘোষণা দেন।

সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, মুসলিম জাতির মধ্যে বিভক্তির কারণেই ফিলিস্তিন ও মিয়ানমারে মুসলমানদের ওপর নির্যাতন হচ্ছে। তিনি প্রতিশ্রুতি দেন যে, দেশের মানুষ দায়িত্ব দিলে এবং সহযোগিতা পেলে খতমে নবুওয়ত কমিটির দাবির বিষয়ে বিএনপি সবাইকে সঙ্গে নিয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করবে

আন্তর্জাতিক আলেমদের অংশগ্রহণ

সম্মেলনের দায়িত্বশীল মাওলানা মুহিউদ্দীন রব্বানী জানান, কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা এবং খতমে নবুওয়তের পবিত্র আকিদা রক্ষার দাবি নিয়ে আয়োজিত এই মহাসম্মেলনে বিভিন্ন দেশ থেকে শীর্ষ আলেমরা অংশ নিয়েছেন।

বিদেশি অতিথিদের মধ্যে ছিলেন:

  • মুফতি ফজলুর রহমান (সভাপতি, জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তান)
  • মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানি (সভাপতি, জমিয়তে উলামায়ে হিন্দ, ভারত)
  • মাওলানা হানিফ জালন্দরি (মহাসচিব, বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তান)
  • শায়খ আব্দুর রউফ মক্কি (ওয়ার্ল্ড নায়েবে আমির, ইন্টারন্যাশনাল খতমে নবুওয়ত মুভমেন্ট)
  • ড. আহমাদ ইউসুফ বিন্নুরী (নায়েবে মুহতামিম, ইউসুফ বিন্নুরী টাউন মাদ্রাসা, পাকিস্তান)
  • মাওলানা ইলিয়াছ গুম্মান (পাকিস্তান)
  • মুফতি আবুল কাসেম নোমানী (মুহতামিম, দারুল উলুম দেওবন্দ, ভারত)
  • ড. শায়খ মুসআব নাবীল ইবরাহিম (অধ্যাপক, আল আজহার বিশ্ববিদ্যালয়, মিসর)

মহাসম্মেলনে সভাপতিত্ব করেন সম্মিলিত খতমে নবুয়ত পরিষদের আহ্বায়ক ও খতমে নবুয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির মধুপুরের পীর মাওলানা আবদুল হামিদ

সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের উদ্যোগে এই মহাসম্মেলনটি আয়োজিত হয়েছে এবং খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ এর তত্ত্বাবধান করছে।

–নিউজ ডেস্ক