দূর্গাপূজা উপলক্ষে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপূজা পালিত হচ্ছে। ২০২৫ সালের এই উৎসব এবারও জাঁকজমকভাবে উদযাপন করছেন হিন্দু ধর্মাবলম্বীরা।

তবে, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া বিচ্ছিন্ন ঘটনাগুলোর প্রেক্ষিতে, এবারের পূজাকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন গুলশান-বনানী রোডের গুলশান-২ সার্কেলে চলছে পূজার বৃহৎ আয়োজনগুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন-এর উদ্যোগে এই পূজা উদযাপিত হচ্ছে। মাঠের চারপাশে পুলিশ সদস্যরা কঠোর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আছেন।

দূর্গাপূজা উপলক্ষে

এছাড়াও, সিটি কর্পোরেশনের উদ্যোগে বসানো হয়েছে ভাসমান টয়লেটওয়াসার পক্ষ থেকে সুপেয় পানির ব্যবস্থাও লক্ষ্য করা যায়। প্রবেশপথের চারপাশে খাবার, খেলনা, কাপড়সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রীর স্টল বসেছে। তবে, রাস্তার ঠিক পাশেই মেলাটি হওয়ায় আশেপাশে বেশ কিছু রাস্তায় যানজট লক্ষ্য করা যাচ্ছে।

–রিজভী মাহমুদ, রিপোর্টার।