Home গণমাধ্যম সাংবাদিক রোজিনার জামিন আবেদনের শুনানি চলছে

সাংবাদিক রোজিনার জামিন আবেদনের শুনানি চলছে

608
0
ছবিঃ সংগৃহীত

স্বাস্থ্য মন্ত্রণালয়ের করা মামলায় প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের জামিন আবেদনের ওপর শুনানি চলছে। আজ বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ভার্চ্যুয়ালি এ শুনানি চলছে।

আদালতে রোজিনা ইসলামের জামিন শুনানিতে অংশ নিয়েছেন তাঁর আইনজীবীরা। আদালতের সামনে গণমাধ্যমকর্মীরা ভিড় করে রয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সেখানে আছেন। আদালতের বাইরে অপেক্ষায় আছেন রোজিনা ইসলামের স্বামী মনিরুল ইসলাম ও স্বজনেরা।

সূত্রঃ প্রথম আলো