Home বাংলাদেশ ৫ টাকা কমলো সয়াবিন তেলের দাম

৫ টাকা কমলো সয়াবিন তেলের দাম

433
0
সয়াবিন

সয়াবিন তেলের দাম লিটার প্রতি ৫ টাকা কমেছে। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১৮৭ টাকা। আগের দাম ছিল ১৯২ টাকা। তবে এই দাম ১৮ ডিসেম্বর থেকে কার্যকর হবে।

বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে বাণিজ্য মন্ত্রণালয় জানায়, আগামী ১৮ ডিসেম্বর থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল খুচরা পর্যায়ে ১৮৭ টাকা দরে বিক্রি হবে।

একইসঙ্গে ৫ লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে ৯০৬ টাকা দরে। আর খোলা সয়াবিন তেল প্রতি লিটার বিক্রি হবে ১৬৭ টাকায়। এছাড়া কমেছে খোলা পাম সুপার তেলের দামও। লিটারে ৬ টাকা কমে প্রতি লিটার পাম সুপার বিক্রি হবে ১১৭ টাকা দরে।

বর্তমানে বাজারে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৯২ টাকায়। আর ৫ লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে ৯২৫ টাকা দরে। একইসঙ্গে খোলা সয়াবিন তেল ১৭২ টাকা দরে। এছাড়া খোলা পাম সুপার বিক্রি হচ্ছে ১২১ টাকায়।