Home বাংলাদেশ শিশু আছিয়া আর নেই, সেনাবাহিনীর হেলিকপ্টারে মাগুরায় নেয়া হলো মরদেহ

শিশু আছিয়া আর নেই, সেনাবাহিনীর হেলিকপ্টারে মাগুরায় নেয়া হলো মরদেহ

276
0
শিশু আছিয়া আর নেই

মাগুরায় নির্যাতিত শিশু আছিয়া মারা গিয়েছে (ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজিউন) । আজ (বৃহস্পতিবার, ১৩ মার্চ) দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে যায় শিশুটি। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

শিশু আছিয়ার মরদেহ দাফনের জন্য ঢাকা থেকে সেনাবাহিনীর হেলিকপ্টারে যোগে নিজ জেলায় নেয়া হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১৩ মার্চ) সন্ধ্যা সোয়া ৬টার দিকে মরদেহ বহনকারী হেলিকপ্টার মাগুরায় পোঁছে।

এর আগে বিকেলে সিএমএইচ থেকে মরদেহ অ্যাম্বুলেন্সে করে তেজগাঁও পুরাতন বিমানবন্দরে নেয়া হয়। সেখান থেকে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় হেলিকপ্টারে করে মাগুরায় গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হয় শিশুটির মরদেহ।

পরে দুপুরে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘আজই শিশুটির মরদেহের পোস্টমর্টেম রিপোর্ট পাওয়া যাবে। ডিএনএ স্যাম্পল ৫ দিনের মধ্যে পাওয়া যাবে। আজই তাকে দাফনের জন্য হেলিকপ্টারে মাগুরা নিয়ে যাওয়া হবে। সাথে থাকবেন উপদেষ্টা ফরিদা আখতার।’

উল্লেখ্য, গত ৮ মার্চ শিশুটিকে সংকটাপন্ন অবস্থায় ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়। নির্যাতিত শিশুটির বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলায়। সে তৃতীয় শ্রেণিতে পড়তো। রমজান ও ঈদের ছুটিতে স্কুল বন্ধ থাকায় কয়েক দিন আগে বড় বোনের বাড়ি মাগুরা শহরে বেড়াতে আসে।

গত বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে তাকে রক্তাক্ত অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা।

সূত্রঃ এখন