রাজশাহীর পিছিয়ে পড়া ক্ষুদ্র ব্যবসায়ী ও তরুণ উদ্যোক্তাদের আর্থসামাজিক ক্ষমতায়নে দিশারী জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে একটি ব্যতিক্রমধর্মী প্রকল্প “সহায়” আগামী ৮ মে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে।
“সহায়” প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মনিরা খাতুন, উপপরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, রাজশাহী।
বিশেষ অতিথিদের মধ্যে থাকছেন:
মোঃ লিয়াকত আলী, সভাপতি, বাংলাদেশ রেশম শিল্প মালিক সমিতি ও সম্পাদক, দৈনিক সোনালী সংবাদ।
মোঃ মহসিন আলী, প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা, রাজশাহী
হাসান আহমেদ রেজা খান, সহ-সভাপতি, দিশারী জনকল্যাণ ফাউন্ডেশন।
আরও উপস্থিত থাকবেন:
- মোঃ বায়েজীদ হোসেন ওয়ারেছী, সহকারী পরিচালক, জেলা সমাজ সেবা কার্যালয়, রাজশাহী।
- মোঃমতিনুর রহমান, সমাজ সেবা অফিসার (রেজিষ্ট্রেশন), জেলা সমাজ সেবা কার্যালয়, রাজশাহী।
মীর শামীম আলী, সমাজসেবা অফিসার, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা, রাজশাহী।
মোঃ আব্দুল মমিন, সমাজ সেবা অফিসার , শহর সমাজ সেবা কার্যালয়, রাজশাহী।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন- মোঃ আব্দুল আজিজ, সভাপতি, দিশারী জনকল্যাণ ফাউন্ডেশন।







