মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভার উদ্যোগে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) বারইয়ারহাট পৌরসভা কার্যালয় প্রাঙ্গনে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেন পৌরসভার প্যানেল মেয়র নিজাম উদ্দিন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর আরিফ উদ্দিন মাসুদ, পৌর নির্বাহী কর্মকর্তা সমর কান্তি চাকমা, উপ-সহকারী প্রকৌশলী মনিরুল ইসলাম, প্রধান সহকারী মুহাম্মদ আবদুল হক চৌধুরী প্রমুখ।প্যানেল মেয়র নিজাম উদ্দিন জানান, বৃহস্পতিবার উদ্বোধন হওয়া মশক নিধন কার্যক্রম সমগ্র পৌর এলাকায় চলমান থাকবে।









