Home লাইফ স্টাইল ভালো দাঁতের যত্নে ভালো টুথপেস্ট -ডাঃ তারান্নুম অরেলিয়া চৌধুরী

ভালো দাঁতের যত্নে ভালো টুথপেস্ট -ডাঃ তারান্নুম অরেলিয়া চৌধুরী

452
0
ভালো দাঁতের যত্নে ভালো টুথপেস্ট

সুন্দর ঝকঝকে দাঁত কে না চায়। বেশীরভাগ ক্ষেত্রে দোকানে টুথপেস্ট কিনতে গিয়ে রংবেরংয়ের টুথপেস্টের মোড়ক দেখে সিদ্ধান্তহীনতায় ভুগতে হয়।

আবার কখনোবা “একরকম টুথপেস্ট হলেই হয়” এমনটা ভেবে নিম্নমানের টুথপেস্ট কিনে ব্যাবহার করে লাভের চেয়ে ক্ষতি বেশী হয়।

আসলে ভালো দাঁতের জন্য চাই ভালো মানের টুথপেস্ট। সেটি কেমন টুথপেস্ট?

টুথপেস্ট কেনার সময় কিকি বিষয় মাথায় রাখতে হয়, এসব বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দিয়েছেন দন্ত চিকিৎসায় বিশেষজ্ঞ ডাঃ তারান্নুম অরেলিয়া চৌধুরী

দাঁতের যত্নে সবেচেয়ে বেশি প্রয়োজন পড়ে একটা ভালো মানের টুথপেস্ট।অনেক ধরনের টুথপেস্ট পাওয়া যায়। কোন টুথপেস্ট আপনার দাঁতের জন্য ভালো, একটু খেয়াল করলেই বুঝতে পারবেন।

  • বেকিং সোডাযুক্ত টুথপেস্ট:
    যারা ধূমপান করেন বা যাদের পান খাওয়ার সমস্যা থাকে, তারা বেকিং সোডা দেওয়া টুথপেস্ট ব্যবহার করতে পারেন। বেকিং সোডায় দাঁতের দাগ দূর করতে সহায়তা করে।
  • মিন্টযুক্ত টুথপেস্ট:
    মুখের ফ্রেশনেস ও সুগন্ধের ক্ষেত্রে মিন্টযুক্ত টুথপেস্ট ব্যবহার করতে পারেন।

টুথপেস্ট অনেক ধরনের হয়ে থাকে। টুথপেস্টে যেসব রাসায়নিক উপাদান ব্যবহার করা হয়- সিলিকেট ( জলীয় সিলিকা ), ক্যালসিয়াম কার্বনেট, জলীয় অ্যালুমিনেট।

টুথপেস্ট দিয়ে যখন দাঁত মাজা হয় তখন দাঁতের জীবাণু ও প্লাক দূর হয়। শুধু দাঁত মাজলে জীবাণু যায় না। এখানে অবস্হিত সিলিকেট মূলত জীবাণু ধ্বংস করে। দাঁত ব্রাশ করার সময় যে ফেনা উৎপন্ন হয় তা আসে টুথপেষ্টের ডিটারজেন্ট থেকে। এই ডিটারজেন্ট দাঁতের সেসব ময়লা দূর করে যা পানিতে মিশে যায় না।

  • ফ্লুরাইড টুথপেস্ট  মূলত এনামেলের জন্য ব্যাবহার করা হয়। ফ্লুরাইড, এনামেল রক্ষা করে সেই সাথে দাঁতের হলদেভাব দূর করে। তাই বেশিরভাগ ক্ষেত্রেই ফ্লুরাইড টুথপেষ্ট ব্যবহারের পরামর্শ দেয়া হয়।
  • অ্যালোভেরা সমৃদ্ধ টুথপেস্ট গুলোর সাইডইফেক্ট কম এবং মাড়ি শক্ত করতে ভূমিকা রাখে।
যদি দাঁত সাদা রাখতে চান  ফ্লুরাইড সমৃদ্ধ টুথপেষ্ট ব্যবহার করুন।
বেশি চা, কফি, চিনি খাওয়া হয়, যদি দাঁতে গন্ধ মনে হয় সিলিকেট সমৃদ্ধ 
টুথপেষ্ট ব্যবহার করুন।

✓✓ বিশেষায়িত টুথপেস্ট:
অনেক সময় বিশেষ ক্ষেত্রে প্রয়োজনে বিশেষায়িত টুথপেস্ট ব্যবহার করা যেতে পারে। অবশ্যই ডেন্টিষ্টের পরামর্শক্রমে।

এর মধ্যে সেনসোডাইন, ফ্লোরাইড জেল, ফ্লোরাইড ফোম ইত্যাদি অন্যতম। নিজে টুথপেস্ট নির্বাচনে সিদ্ধান্ত নিতে না পারলে, একজন অভিজ্ঞ ডেন্টিষ্টের পরামর্শ নিন।”

অভিজ্ঞ ডেন্টিষ্টের পরামর্শ নিতে যোগাযোগ করুন-

ডাঃ তারান্নুম অরেলিয়া চৌধুরী

শিকদার ডেন্টাল ক্লিনিক
বাড়ী ৫, রোড ১৬, সেক্টর ৬,
রাজউক কলেজের পেছনে,
উওরা, ঢাকা। হেল্প লাইন: 01977350290