দু’মুঠো বিকেল
আর আধ কাপ চা
একান্ত আপন
নিজস্ব মৌনতা।
সড়সড় পাতা নড়ে
মৃদুমন্দ হাওয়া বহে,
মৌমাছি, প্রজাপতি
ফুল পাতায় খেলা করে।
জোড়া শালিক লাফায়
এ ডাল ও ডালে,
পাতার আড়াল থেকে
রঙিন ফুল উঁকি মারে।
বিষন্ন আকাশ থেকে থেকে
কেঁদে মরে,
সারাটাদিন রোদের হাসির
দেখা না পেয়ে।
ক্লান্ত, পরিশ্রান্ত আমি
শান্ত,সতেজ হই,
ঝিরঝিরে বৃষ্টিতে
নিজেকে সঁপে দেই।
মেঘ গর্জে,সোনালী রুপোলী
আঁকিবুঁকি আকাশে,
শত সহস্র স্মৃতির বিলাপ
দীর্ঘশ্বাস হয়ে মিলে বাতাসে।
টুনটুনির প্রেমালাপ
চলে টিনের ছাওয়ায়,
অবাক বিস্ময়ে ভাবি
আহা! কি মায়ায় !
লেখক- জেসমীন আক্তার







