সিলেটের বন্যা কবলিতদের সাহায্যার্থে বন্ধুত্বের বন্ধন মীরসরাই-২০০২ ব্যাচের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
শুক্রবার (২৪ জুন) সন্ধ্যায় মিরসরাই উপজেলার বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন আনছারীর হাতে বন্যা দুর্গতদের জন্য সহপাঠীদের কাছ থেকে সংগৃহীত আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন বন্ধুত্বের বন্ধন মীরসরাই-২০০২ ব্যাচের মঞ্জুর মোর্শেদ, সরোয়ার জাহিদ, হাসান আলী, আকতার হোসেন, নাজিম উদ্দীন, আব্দুর রহিম, আক্তারুজ্জামান সুমন, তসলিম উদ্দিন, শফিকুল আরাফাত, মহিউদ্দিন, জহির উদ্দিন, মিনার, জসিম উদ্দিন, সঞ্জয়, মোক্তার হোসেন প্রমুখ।
বন্ধুত্বের বন্ধন মীরসরাই ২০০২ ব্যাচের সদস্য ও এডমিন হাসান আলী বলেন, ব্যাচ সংগঠিত করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে সেই সাথে সহপাঠী বন্ধুরা বন্যা দুর্গতদের সাহায্যার্থে এগিয়ে এসেছে। সহপাঠীদের কাছ থেকে সংগৃহীত আর্থিক অনুদান বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন আনছারী সাহেবের হাতে তুলে দেওয়া হয়েছে।
আগামীতে সকল সামাজিক ও মানবিক কাজের মধ্য দিয়ে পুরো ব্যাচকে নিয়োজিত রেখে ধাপে ধাপে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।







