Home বাংলাদেশ ফ্রেন্ড সার্কেল ব্লাড ব্যাংক মিরসরাই’র রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

ফ্রেন্ড সার্কেল ব্লাড ব্যাংক মিরসরাই’র রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

149
0

মিরসরাইয়ের মানবিক ও রক্তদাতা সংগঠন ফ্রেন্ড সার্কেল ব্লাড ব্যাংক মিরসরাই’র রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সম্পন্ন হয়েছে।

শনিবার (৩০ জুলাই) সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি উপজেলার মঘাদিয়া ইউনিয়নের মঘাদিয়া আঞ্জুমের নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে এবং ফ্রেন্ড সার্কেল ব্লাড ব্যাংক মিরসরাই’র সার্বিক সহযোগীতায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

মঘাদিয়া আঞ্জুমের নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, ফ্রেন্ড সার্কেল ব্লাড ব্যাংক মিরসরাই’র এই আয়োজন সত্যিকার অর্থে প্রশংসার দাবিদার। এতে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ জানা এবং কোন দুর্ঘটনা ঘটলে রক্তের যোগান পেতে সহায়তা করবে।

ফ্রেন্ড সার্কেল ব্লাড ব্যাংকের এডমিন তানভীর হাসান মুরাদ জানান, ২০২০ সালের ১লা জানুয়ারী মাত্র ৪ জন সদস্য নিয়ে উক্ত সংগঠন যাত্রা শুরু করে। প্রাথমিক পর্যায়ে মেসেঞ্জার গ্রুপের ৩০ জন সদস্যের মধ্যে সীমাবদ্ধ থাকলেও পরবর্তীতে সেটা রক্তদান ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের ফলে ফেসবুক গ্রুপের মাধ্যমে ছড়িয়ে পড়ে। বর্তমানে উক্ত গ্রুপের মধ্যে প্রায় সাড়ে পাঁচ হাজার সদস্য রয়েছে।

গত রমজান মাসে ১০৯ জন রোগীকে রক্তদান, ইছাখালী ইউনিয়নের একজন পঙ্গু রোগীকে আর্থিক অনুদান প্রদান ও সম্প্রতি চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে বিস্ফোরণের পর বিভিন্ন সহযোগীতা, ঔষধ বিতরণ, রক্তদান কর্মসূচির মধ্য দিয়ে সাধারণ মানুষের ভালোবাসা, আস্থা এবং প্রশংসা কুড়িয়েছে। ভবিষ্যতেও এই মানবিক কাজের প্রক্রিয়া চালিয়ে যাওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন এবং সকলের সহযোগীতা ও দোয়া প্রার্থনা করেন।

রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠানে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রায় ২’শত শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

উক্ত ব্লাড ক্যাম্পেইনে ফ্রেন্ড সার্কেল ব্লাড ব্যাংকের এডমিন তানবীর, মডারেটর অপূর্ব, মিনহাজুল, সদস্য সিফাত, রাসেল, বাবলু, সরিফ, সাকিব ভূইয়া, ইসরাত জাহান মিলি, রিতু লোদ, মেহেদী, মিনহাজ, সাকিব দায়িত্ব পালন করেন। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে ছিলো মিরসরাই২৪।