স্বেচ্ছাসেবী সংগঠন সৃজন যুব সংঘের উদ্যোগে মিরসরাইয়ের ৯ টি পূজা মণ্ডপে মিরসরাইয়ের গুরুত্বপূর্ণ নাম্বারের ফেস্টুন বিতরণ করা হয়েছে। রবিবার (২ অক্টোবর) উপজেলার ১৪ নং হাইতকান্দি ইউনিয়ন ও ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের ৯ টি পূজা মণ্ডপে এই জরুরি নাম্বারের ফেস্টুন বিতরণ করা হয়।
মন্ডপগুলো হচ্ছে শ্রী শ্রী লক্ষী গোবিন্দ বিগ্রহ মন্দির (তুলাবাড়িয়া), উত্তর বগাচতর দুর্গা মন্দির, সাহেরখালি শিব মন্দির, দক্ষিণ ওয়াহেদপুর সার্বজনীন মন্দির, মধ্যম ওয়াহেদপুর সার্বজনীন মন্দির, মধ্য ওয়াহেদপুর শ্রী শ্রী দশভুজা মন্দির, পদুয়া কর্মকারপাড়া মন্দির, শ্রী শ্রী কর্মকারপাড়া মন্দির, ছোটকমলদহ সনাতন মন্দির।
এসময় উপস্থিত ছিলেন সৃজন যুব সংঘের সভাপতি আসিফুল ইসলাম, সাধারণ সম্পাদক নাঈমুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক আবু নোমান, সদস্য দীপক নাথ।
সংগঠনের সভাপতি আসিফুল ইসলাম বলেন, সৃজন যুব সংঘ প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের জন্য কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে জরুরি নাম্বার সম্বলিত পেস্টুন প্রদান করা হয়েছে। যেকোন সময় এসব নাম্বারগুলো প্রয়োজন হতে পারে।









