মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের পশ্চিম অলিনগর গ্রামে অলিনগর এল বি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে (৪ মে) বুধবার পশ্চিম অলিনগর তারকা ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত ঈদ পূর্ণমিলনী ফুটবল টুনার্মেন্টের খেলা অনুষ্ঠিত হয়েছে।
খেলায় সঞ্চালনা ছিলেন তারকা ক্রীড়া সংঘের সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ আহমেদ।খেলায় পুরস্কার বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঈশান ক্লাবের সহ সভাপতি আলা উদ্দিন আলো, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম মিঠু, সাংবাদিক রেদোয়ান জনি ,নুরুল আবছার ছোটন, সামছুল আরেফিন। রানা, আলমগীর, সোহাগ ও সাইফুল প্রমুখ।
খেলা চারটি দল অংশগ্রহন করে, চারটি দলের ৪৩ জন খেলোয়াড়দের পুরস্কার বিতরণ কারা হয়।সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সাকিব, সেরা গোলদাতা রিফাত, সেরা গোলরক্ষক সায়মন, সেরা দর্শক আবু আহম্মদ। খেলায় রেফারীর দায়িত্বে ছিলেন সৈকত চৌধুরী। খেলা পরিচালনায় করেন, মাষ্টার ফিরোজ আহমেদ, বাবু, সজিব ।
এসময় তারকা ক্রীড়া সংঘের সাধারন সম্পাদক ফিরোজ আহমেদ বলেন, অলিনগরের সুদিন ফিরে আনতে অলিনগর গ্রামের সকল খুদে ফুটবলারদের নিয়ে ঈদ আনন্দ উপহার দিতে এ আয়োজন ।শিক্ষার পাশাপাশি খেলাধুলায় শিক্ষামূলক আচার আচরণ দিয়ে সুন্দর বেড়ে উঠতে আগামীর তরুণ প্রজন্ম নিজেকে নিয়ে কাজ করতে হবে, খেলাধুলার পাশাপাশি নিজের পড়াশোনা, সম্মান বোধ, ভদ্রতা ও ভালো কিছু দিয়ে নিজেকে গড়ে তুলে তা সব স্থানে ফুটে তুলতে হবে, তাহলে যুবসমাজ সুন্দর অলিনগর গড়ে তুলতে পারবে। চারদলের প্রতিটি খেলোয়াড় সুন্দর খেলা উপহার দিয়ে পুরস্কার নেওয়ার জন্য ও খেলা অংশ গ্রহণ করার জন্য ধন্যবাদ জানাই।








