ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা আবারও সংঘর্ষে জড়িয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ধাওয়া পাল্টা-ধাওয়া এবং মারামারিতে জড়ান। যা এখনও চলমান রয়েছে।
এদিকে, শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঢাকা কলেজের ভেতরে টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ। পুলিশ দুই রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করার পর ঢাকা কলেজের শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় শিক্ষার্থীরা পুলিশের উদ্দেশ্যে ইটপাটকেল ছোড়ে।
জানা গেছে, গত ২ দিনে ঢাকা কলেজের ৭ শিক্ষার্থী হামলার শিকার হয়েছেন।
শিক্ষার্থীদের অভিযোগ, চায়নিজ কুড়াল দিয়ে তাদের শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলা চালায় আইডিয়াল কলেজের কিছু শিক্ষার্থী।










