ঠাকুরগাঁওয়ে বাঁশ বোঝাই নসিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন ।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে এ উপজেলার কালমেঘ বারঢালি ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।
দুই মোটরসাইকেল আরোহী নিহতরা হলেন, সদর উপজেলার বরুনাগাঁও এলাকার উসমান আলীর ছেলে সহিদুল ইসলাম (২৫) ও অপরজন একই এলাকার আনোয়ার হোসেনের ছেলে মো. পায়েল (২৩)।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত প্রায় সাড়ে ১১টার দিকে বালিয়াডাঙ্গী থেকে বাড়ির উদ্দ্যেশে মোটরসাইকেল দুইজন ঠাকুরগাঁও যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলটি বালিয়াডাঙ্গী উপজেলার কালমেঘ বারঢালি ইটভাটার সামনে পৌঁছালে অপরদিক থেকে আসা একটি বাঁশ বোঝাই নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দুইজন মারা যান।
বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার প্রদীপ চন্দ্র সরকার বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে রাস্তা থেকে ২ জনের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছি।
বালিয়াডাঙ্গী থানার ওসি খায়রুল আনাম বলেন, দুর্ঘটনায় ২ জনের মৃত্যুর খবর শুনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।
সূত্রঃ ইত্তেফাক








