Home দুর্ঘটনা নওগাঁয় ট্রাকচাপায় চার শিক্ষকসহ ৫ জন নিহত

নওগাঁয় ট্রাকচাপায় চার শিক্ষকসহ ৫ জন নিহত

171
0
ট্রাকচাপায় চার শিক্ষকসহ ৫ জন নিহত
ছবিঃ প্রতিকী

নওগাঁয় ট্রাক, ট্রাক্টর ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জুন) সকাল ৮টার দিকে নওগাঁ সদর উপজেলার বাবলাতলা এলাকায় নওগাঁ-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতের মধ্যে চারজনই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বলে জানা গেছে।

নিহতরা হলেন- মো. দেলোয়ার হোসেন (৪৭), মো. মকবুল হোসেন (৫৮), মো. লেনিন (২৭), জান্নাতুল (৩৫)। তারা চারজন শিক্ষক। আর অন্যজন হলেন সিএনজি চালক মো. সেলিম (৪৫)।

স্থানীয়রা জানান, জেলার নিয়ামতপুর উপজেলা থেকে অটোরিকশাযোগে নওগাঁ টিচার্স ট্রেনিং সেন্টারে যাচ্ছিলেন কয়েকজন শিক্ষক। ট্রাকটি নওগাঁ থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল। নওগাঁ সদর উপজেলার বাবলাতলা এলাকায় যাত্রীবাহী অটোরিকশাটির সঙ্গে প্রথমে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর ছিটকে পড়া অটোরিকশাটিকে পেছন থেকে আসা ট্রাক্টরটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ করছেন।

নওগাঁ সদর থানার ওসি রাজিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এ বিষয়ে বিস্তারিত পরে জানা যাবে।

সূত্রঃ ইত্তেফাক