Home ক্যাম্পাস ও শিক্ষা ঝুলনপোল বেণী মাধব উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী

ঝুলনপোল বেণী মাধব উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী

279
0

১৯৭২ সালে প্রতিষ্ঠিত মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী ঝুলনপোল বেণী মাধব উচ্চ বিদ্যালয় দেখতে দেখতে পার করলো অর্ধশত বছর। গৌরব আর ঐতিহ্যের এই বিদ্যাপীঠের সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের পক্ষ থেকে বৃহস্পতিবার (১৭ মার্চ) দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন পরিষদের আহবায়ক ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি এস এম আবু সুফিয়ানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, সুশিক্ষিত সমাজ গঠনে শিক্ষার কোন বিকল্প নেই। আমাদের সমাজকে আলোকিত করতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নানা অবকাঠামোগত উন্নয়ন সাধনে অসামান্য ভূমিকা রেখে চলেছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। গ্রামীণ জনপদের এই ঝুলনপোল বেণী মাধব উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করে আজ সমাজের বিভিন্নস্তরে আলো ছড়াচ্ছেন প্রাক্তন শিক্ষার্থীরা।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আইটি বিশেষজ্ঞ ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মাহবুব রহমান রুহেল। অনুষ্ঠানে সংবর্ধিত করা হয় বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ফয়েজ আহম্মদ, জেএসজেভিএল’র এমডি বেলায়েত হোসেন ভূঁইয়া, ব্যবসায়ী আহাম্মদ ছোবহান।

এসময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন রাশেদ, ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফা, ইছাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম ভূঁইয়া, সাধারণ সম্পাদক মেজবাউল উল আলম,
সুবর্ণজয়ন্তী উদযাপন পরিষদের প্রকাশনা আহবায়ক এজেডএম আশরাফ খান, অর্থ উপকমিটির আহ্বায়ক আব্দুল হাসিম চৌধুরী, সাংস্কৃতিক উপকমিটির আহ্বায়ক এমএ হাশেম, র‌্যাফেল ড্র উপকমিটির আহ্বায়ক আলা উদ্দিন আলো, নিবন্ধন উপকমিটির আহ্বায়ক হরলাল শর্মা, প্রোগ্রাম উপকমিটির আহবায়ক সাইফুল্লাহ শিবলী প্রমুখ।

দিনব্যাপী অনুষ্ঠানমালায় ছিল সকাল ৯ টায় রিপোর্টিং, সাড়ে ৯ টায় উদ্বোধনী অনুষ্ঠান ও বর্ণাঢ্য র‌্যালি, সাড়ে ১০ টায় বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে বিনোদনমূলক অনুষ্ঠান, বিকেলে দ্বিতীয় পর্বে আড়াইটায় স্মৃতিচারণ ও পরিচিতি, ৪ টায় আলোচনা ও সংবর্ধনা, সন্ধ্যা ৬ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনায় ছিল বিন্দুকণা, ইলমা, সুইটি, আসাদ ও ব্যান্ড সংগীত, এবং সবশেষে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দাতা ও পৃষ্ঠপোষক ৫০ জনকে সংবর্ধনা এবং ঝুলনপোল বেণী মাধব উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী কুমিল্লা মেডিকেল কলেজের ছাত্রী তাসনিম আরেফা উর্মিকে সংবর্ধনা প্রদান করা হয়।

এছাড়া ২০০৪ ব্যাচের পক্ষ থেকে সুবর্ণজয়ন্তী উদযাপন পরিষদের আহবায়কও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি এস এম আবু সুফিয়ান, সদস্য সচিব আবদুল্ল্যাহ খান এবং প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সভাপতি এসএম সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মানিক রতন শর্মা, এসএম জিয়াউল হায়দার সুইডেনকে সংবর্ধিত করা হয়।