বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির হিসেবে ২০২৬-২০২৮ মেয়াদের জন্য শপথ গ্রহণ করেছেন ডা. শফিকুর রহমান।
শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামীর এই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নির্বাচন প্রক্রিয়া ও ফলাফল
শপথ গ্রহণের আগে, গত ৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশের সদস্যদের (রুকনদের) কাছ থেকে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়। দায়িত্বপ্রাপ্ত টিম ভোট গণনা শেষে ১ নভেম্বর রাতে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ডা. শফিকুর রহমান সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে ২০২৬-২০২৮ কার্যকালের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির হিসেবে পুনর্নির্বাচিত হন।
তথ্যসূত্র- ইত্তেফাক







