banner

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। সোমবার (২২ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়টির পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান এ তথ্য জানান।

এর আগে দুপুরে উচ্চশিক্ষা সংক্রান্ত এক প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা বন্ধের কথা জানিয়েছেন। এরপর জাতীয় বিশ্ববিদ্যালয় রাতে এ সিদ্ধান্ত জানায়।

শিক্ষামন্ত্রী বলেন, আগামী ২৪ মে বিশ্ববিদ্যালয়ের সরাসরি পাঠদান শুরু হবে আর হল খুলে দেওয়া হবে ১৭ মে। ২৪ মে পর্যন্ত কোনো পরীক্ষা নেয়া যাবে না। এটি দেশের সকল বিশ্ববিদ্যালয়ের জন্য সমভাবে প্রযোজ্য হবে।

প্রসঙ্গত, জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স চূড়ান্ত পরীক্ষা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা চলমান ছিল।

এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৯ সালের দ্বিতীয় বর্ষ ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষা গত ১৩ ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে শুরু হয়। পরীক্ষা চলার কথা ছিল ২৩ মার্চ পর্যন্ত। আর ২০১৯ সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা গত ১৭ জানুয়ারি থেকে শুরু হয়।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here