বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রথমবারের মত অনুষ্ঠিত হলো উত্তরা অফিসার্স ক্লাবের টেবিল টেনিস প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠান ।
রাজধানী ঢাকার উত্তরায় অবস্থিত উত্তরা অফিসার্স ক্লাব এর নিজস্ব কার্যালয়ে এই টেবিল টেনিস প্রতিযোগীতার পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক সচিব, অফিসার্স ক্লাব, ঢাকা এর সাধারণ সম্পাদক ও বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সভাপতি মেজবাহ উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শিক্ষা মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব এবং উত্তরা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক শাহনওয়াজ দিলরুবা খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- ডা. মোঃ জাকির হুসাইন মন্টু (এনডিসি), সাবেক অতিরিক্ত সচিব, আহবায়ক,ক্রীড়া বিষয়ক উপ-কমিটি, উত্তরা অফিসার্স ক্লাব,ঢাকা।
টেবিলটেনিস প্রতিযোগিতার পরিচালনায় ছিলেন উত্তরা অফিসার্স ক্লাব,ঢাকা এর সহ-সভাপতি ডা.মঈন উদদীন আহমদ এবং মোশরাকুল আলম।সহযোগিতায় ছিলেন ক্রীড়া উপকমিটির সদস্য সচিব সহযোগী অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।
টেবিল টেনিস প্রতিযোগীতায় মোট ১২ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। এই প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন হয়েছেন ইঞ্জি. জিয়াউদ্দিন আহমেদ।
সঞ্চালনায় ছিলেন অধ্যাপক ডা. মোঃ আমীর হোসাইন রাহাত, নির্বাহী সদস্য, উত্তরা অফিসার্স ক্লাব,ঢাকা।
রানার আপ হয়েছেন যুগ্ম সচিব জনাব আসলাম হোসেন ( কুষ্টিয়ার সাবেক ডিসি)। এবং ৩য় স্থান অর্জন করেন মাসুম ইকবাল (অধ্যাপক, ঢাকা কলেজ)। প্রতিযোগীতার শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি মেজবাহ উদ্দিন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
অংশগ্রহণকারী প্রতিযোগীঃ
- ডা. ইমাম হোসেন
- ডা. এস এম খালিদ মাহমুদ শাকিল
- ইঞ্জি. খন্দকার ফারুক উদ্দিন আহমেদ
- মিজানুর রহমান চৌধুরী
- মোঃ আব্দুস সালাম
- কাজি আলি ইমাম
- একেএম জাকির হোসেন ভূইয়া
- কায়সারুল ইসলাম।
টেবিল টেনিস প্রতিযোগীতাটি প্রধান অতিথির নিজস্ব উদ্যোগ ও অর্থায়নে অনুষ্ঠিত হয়। তাই বিশেষ ধন্যবাদ স্বরুপ উত্তরা অফিসার্স ক্লাব,ঢাকা এর সাধারণ সম্পাদক শাহনওয়াজ দিলরুবা খান প্রধান অতিথি এবং তার স্ত্রীকে সম্মাননা স্মারক প্রদান করেন।
প্রধান অতিথি মেজবাহ উদ্দিন ও বিশেষ অতিথি ডা. মোঃ জাকির হুসাইন মন্টু (এনডিসি) ব্যাডমিন্টন কোর্ট স্থাপনের জন্য উত্তরা অফিসার্স ক্লাবের মাঠ ঘুরে দেখেন।
উৎসবমুখর বিকেলের আয়োজন ছিল চিতই পিঠা ও ভাপা পিঠা। ছিল নৈশ ভোজ।











