Home অপরাধ উত্তরার কিং ফিশার বারের ম্যানেজার রিমান্ডে, কারাগারে ৩৪

উত্তরার কিং ফিশার বারের ম্যানেজার রিমান্ডে, কারাগারে ৩৪

117
0
উত্তরার কিং ফিশার বারের ম্যানেজার রিমান্ডে, কারাগারে ৩৪

উত্তরা পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় কিং ফিশার রেস্টুরেন্টের লেক ভিউ বারের ম্যানেজার আবু সালেহর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ সোমবার ঢাকা মহানগর হাকিম বেগম নিভানা খায়ের জেসীর আদালত তার রিমান্ড মঞ্জুর করেন। একই সঙ্গে অপর ৩৪ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

কারাগারে যাওয়া আসামিরা হলো মো. মোহন, মুকুল, মো. সিব্বির আহমেদ, রাসেল, আবুল কাসেম মিন্টু, নাহিদ দাড়িয়া, শান্ত ইসলাম, আলিম উদ্দিন, জালাল উদ্দিন, সাজ্জাদ হোসেন, রহমত আলী, খালেক সাইফুল্লাহ, ইমরান, সাহান শেখ, মো. মোফাজ্জেল, ওবায়েদ মজুমদার, ইবাদত খান, রাইস উদ্দিন, রায়হান, মো. রুবেল, রিফাত, ফয়সাল, শরিফুল ইসলাম, রাসেল, জাহিদ হাসান, রওশন জামিল, হুমায়ুন কবির, তোফাজ্জল হোসেন, রিয়াদ হোসেন, আল আমিন, কাইয়ুম, নয়ন দাস, শাওন দাস ও মাহমুদুল হাসান।

এদিন আসামিদের আদালতে হাজির করা হয়। এরপর শুনানি শেষে আদালত আসামি আবু সালেহর জামিন নামঞ্জুর করে রিমান্ড আদেশ দেন। একই সঙ্গে অপর ৩৪ আসামির রিমান্ড ও জামিন আবেদন নাচক করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ৭ অক্টোবর আসামিদের আদালতে হাজির করা হয়। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের প্রত্যেকের সাত দিন করে রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে শুনানির জন্য ১০ অক্টোবর দিন ধার্য করেন।

এর আগে গত ৬ অক্টোবর রাজধানীর উত্তরা পূর্ব, উত্তরা পশ্চিম ও তুরাগ থানা এলাকায় বিশেষ অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় বিদেশি মদ ও বিয়ারসহ ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় তাদের বিরুদ্ধে মামলা হয়।

সূত্রঃ কালবেলা