ঈদুল ফিতরের ছুটি ৩ দিন থেকে বাড়িয়ে ১০ দিন করার দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছে পোশাক শ্রমিকরা।
এসময় তারা ঈদের আগে বেতন বোনাস পরিশোধ, ১০ দিনের ছুটি ও বাড়ি ফিরতে গণপরিবহন চালু করাসহ তিনটি দাবি তুলে ধরেন।
শনিবার (৪ মে) সকাল থেকে মিরপুর ১০ নম্বর এলাকায় অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি শুরু করেন শ্রমিকরা। এর আগে একই দাবি আদায়ে সকালে মিরপুর ১৪ নম্বর এলাকায় আন্দোলন শুরু করেন তারা।
শ্রমিকরা বলছেন, ঈদের আর মাত্র বাকি পাঁচ দিন। এখনও তারা বেতন-বোনাস পাননি। আর বেতন-বোনাস বন্ধের এক বা দু’দিন আগে দিলে ঈদের কেনাকাটাও সম্ভব হবে না তাদের জন্য।
ক্ষোভ প্রকাশ শ্রমিকরা বলছেন, ঈদের ছুটি ৩ দিন কেন? এত কম সময়ে বাড়ি গিয়ে আবার কাজে যোগ দেয়া সম্ভব নয়। তাই ঈদের ছুটি বাড়িয়ে ১০ দিন করা হোক। একই সঙ্গে গণপরিবহন চালু রাখার দাবি শ্রমিকদের।
সূত্রঃ নিউজ২৪







