Home বাংলাদেশ আজও আসছেনা ইউক্রেনে নিহত হাদিসুরের লাশ

আজও আসছেনা ইউক্রেনে নিহত হাদিসুরের লাশ

258
0

ইস্তাম্বুলে তুষারপাতের কারণে ফ্লাইট বাতিল হওয়ায় আজও আসছে না ইউক্রেনে বাংলাদেশি জাহাজে হামলায় নিহত থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের লাশ। ইত্তেফাককে বিষয়টি নিশ্চিত করেছেন হাদিসুর রহমানের ছোট চাচা মো. জসিমউদ্দিন হাওলাদার।

এর আগে, শুক্রবার হাদিসুরের লাশ ইউক্রেন থেকে মালদোভায় পৌঁছায়। সেখান থেকে লাশ শনিবার সকালে রোমানিয়ায় পৌঁছায়। গত ২ মার্চ ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকে থাকা ‘এমভি বাংলার সমৃদ্ধি’ হামলার শিকার হয়। এতে নিহত হন নাবিক হাদিসুর।

পরদিন ৩ মার্চ জাহাজটি থেকে জীবিত ২৮ নাবিক ও নিহত হাদিসুরের লাশ নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এরপর ওই ২৮ নাবিককে ইউক্রেন থেকে মালদোভা হয়ে রোমানিয়ায় নিয়ে যায় সেখানকার বাংলাদেশ দূতাবাস।

গত ৯ মার্চ রোমানিয়ায় বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে ওই ২৮ নাবিককে দেশে ফেরত আনা হয়।

সূত্রঃ ইত্তেফাক